Next.js 15 Full Course: Basic to Advanced
Learn Next.js: build fast React apps with advanced routing, data fetching, authentication & deployment. Master modern web development.
Course Content
Next.js 15 Full Course: Basic to Advanced is an all-levels Udemy course taught by Md Al Mamun. It runs 21h 11m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.3 out of 5 from 11 reviews, with 40 students enrolled. It is a paid course, last updated October 2025.
Next.js মাস্টারক্লাস: প্রোডাকশন-রেডি ওয়েব অ্যাপ তৈরি করুন
এই কোর্সটি আপনাকে Next.js এর মাধ্যমে আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত করবে। আপনি যদি একজন বিগিনার হন অথবা আপনার বর্তমান দক্ষতা আরও উন্নত করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য উপযুক্ত। হাতে-কলমে প্রজেক্ট তৈরির মাধ্যমে আপনি Next.js এর ফান্ডামেন্টালস থেকে শুরু করে অ্যাডভান্সড কনসেপ্টগুলো শিখতে পারবেন।
আপনি যা শিখবেন:
মডিউল ১: Next.js এর বেসিক ও পরিচিতি
- Next.js কি এবং কেন এটি ওয়েব ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ?
- আপনার প্রথম "হ্যালো ওয়ার্ল্ড" অ্যাপ্লিকেশন তৈরি করুন।
- প্রজেক্ট স্ট্রাকচার এবং প্রয়োজনীয় প্রাথমিক ধারণা।
মডিউল ২: Next.js রাউটিং
- বেসিক, ডাইনামিক এবং নেস্টেড রাউটিং সম্পর্কে বিস্তারিত জানুন।
- ক্যাচ-অল সেগমেন্ট এবং কাস্টম "নট ফাউন্ড" পেজ তৈরি করুন।
- ফাইল লোকেশন, প্রাইভেট ফোল্ডার এবং রাউট গ্রুপ ব্যবহার করে কোডকে সুসংগঠিত করুন।
মডিউল ৩: লেআউট ও নেভিগেশন
- ফ্লেক্সিবল লেআউট তৈরি এবং একাধিক রুট লেআউট পরিচালনা করার কৌশল শিখুন।
- SEO-এর জন্য রাউটিং মেটাডেটা এবং পেজ টাইটেল সেট করুন।
- Link কম্পোনেন্ট ব্যবহার করে স্মুথ নেভিগেশন তৈরি করুন।
- অ্যাক্টিভ লিঙ্ক হাইলাইট করা, প্যারামিটার ও সার্চ প্যারামিটার নিয়ে কাজ করা এবং প্রোগ্রাম্যাটিক নেভিগেশন শিখুন।
মডিউল ৪: অ্যাডভান্সড রাউটিং ফিচার
- ডাইনামিক পেজের জন্য টেমপ্লেট তৈরি করুন।
- লোডিং UI তৈরি করুন।
- পেজ, নেস্টেড রাউট ও লেআউটে শক্তিশালী এরর হ্যান্ডলিং করুন।
- গ্লোবাল এরর হ্যান্ডলিং, প্যারালাল রাউট, ইন্টারসেপটিং রাউট এবং কন্ডিশনাল রাউটিং সম্পর্কে জানুন।
মডিউল ৫: API রাউটস (রাউট হ্যান্ডলার)
- রাউট হ্যান্ডলার ব্যবহার করে শক্তিশালী ব্যাকএন্ড কার্যকারিতা তৈরি করুন।
- GET, POST, PATCH এবং DELETE রিকোয়েস্ট পরিচালনা করুন।
- ডাইনামিক রাউট হ্যান্ডলার তৈরি করুন এবং URL কোয়েরি প্যারামিটার, হেডার, কুকিজ ও রিডাইরেক্ট নিয়ে কাজ করুন।
- রাউট হ্যান্ডলারের জন্য ক্যাশিং কৌশল ব্যবহার করুন।
মডিউল ৬: মিডলওয়্যার ও রেন্ডারিং কনসেপ্ট
- Next.js-এ মিডলওয়্যারের ভূমিকা বুঝুন।
- ক্লায়েন্ট-সাইড রেন্ডারিং (CSR) ও সার্ভার-সাইড রেন্ডারিং (SSR) সহ বিভিন্ন রেন্ডারিং প্রকারগুলো অন্বেষণ করুন।
- রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট, স্ট্যাটিক রেন্ডারিং এবং ডাইনামিক রেন্ডারিংয়ের ব্যবহার শিখুন।
generateStaticParamsএবংdynamicParamsএর ব্যবহার জানুন।- ডেটা স্ট্রিমিং, কম্পোজিশন প্যাটার্ন এবং সার্ভার-অনলি ও ক্লায়েন্ট-অনলি কোড লেখার সেরা অনুশীলন সম্পর্কে জানুন।
মডিউল ৭: ডেটা ফেচিং
- ক্লায়েন্ট এবং সার্ভার উভয় কম্পোনেন্টেই ডেটা ফেচিং আয়ত্ত করুন।
- লোডিং এবং এরর স্টেটগুলো কার্যকরভাবে পরিচালনা করুন।
- সিকোয়েন্সিয়াল ও প্যারালাল ডেটা ফেচিং করুন এবং সরাসরি ডাটাবেস থেকে ডেটা আনুন।
মডিউল ৮: মিউটেশন ও সার্ভার অ্যাকশন
- ডেটা মিউটেশন কিভাবে করবেন তা শিখুন।
- সার্ভার অ্যাকশন ব্যবহার করে ফর্মগুলো কার্যকরভাবে পরিচালনা করুন।
useFormStatus,useActionStateএবংuseOptimisticহুকগুলো ব্যবহার করে স্টেট ম্যানেজ করুন এবং অপটিমিস্টিক আপডেট বাস্তবায়ন করুন।- পুনরায় ব্যবহারযোগ্য ফর্ম কম্পোনেন্ট তৈরি করুন এবং সার্ভার অ্যাকশনগুলো সংগঠিত করুন।
মডিউল ৯: Next.js এ অথেন্টিকেশন
- Clerk ব্যবহার করে আপনার Next.js অ্যাপ্লিকেশনে শক্তিশালী অথেন্টিকেশন প্রয়োগ করুন।
- সাইন-ইন/সাইন-আউট ফ্লো সেট আপ করুন, প্রোফাইল সেটিংস পেজ তৈরি করুন এবং ব্যবহারকারীর স্ট্যাটাসের উপর ভিত্তি করে UI রেন্ডার করুন।
- মিডলওয়্যার দিয়ে রাউট সুরক্ষিত করুন, সেশন এবং ব্যবহারকারীর ডেটা পড়ুন, রোল-বেসড অ্যাক্সেস কন্ট্রোল (RBAC) বাস্তবায়ন করুন এবং Clerk কম্পোনেন্টগুলো কাস্টমাইজ করুন।
মডিউল ১০: ডিপ্লয়মেন্ট
Need a web app built? Hire the team behind TutorialSearch.io
We ship fast, production-grade full-stack apps (Next.js, React, edge infra) — the same stack that powers this site.